উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে জনাব আনিসের কী করা উচিত বলে মনে কর? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে জনাব আনিসের অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণ করা উচিত। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতি হলো তারল্য ও মুনাফার নীতি। ব্যবসায়ের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এমনভাবে নেওয়া উচিত যেন তারল্য ও মুনাফা উভয়ই বজায় থাকে। প্রতিষ্ঠানের চলতি সম্পদ ব্যবস্থাপনায় তারল্য ও মুনাফা নীতির প্রভাব রয়েছে। উদ্দীপকে জনাব আনিস একটি কোম্পানির ব্যবস্থাপক। তিনি মুনাফার আশায় চলতি সম্পদ কম সংরক্ষণ করে বেশি পরিমাণে বিনিয়োগ করেন। তাই তারল্য সংকটের কারণে তিনি সরবরাহকারীদের কাঁচামালের মূল্য যথাসময়ে পরিশোধ করতে পারেননি। ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য চলতি সম্পদ ব্যবহার করা হয়। এ সম্পদ ব্যবহারের পরিমাণ বেশি হলে প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা কমে যায়। আবার অতিরিক্ত তরল সম্পদ প্রতিষ্ঠানে অলস পড়ে থাকলে মুনাফার পরিমাণ কমে যায়। তাই এই তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখতে তারল্য ও মুনাফা নীতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে উদ্দীপকের জনাব আনিস তার প্রতিষ্ঠানের তারল্য ও মুনাফা নীতি গ্রহণ করতে পারেন। এ নীতি অনুসরণের মাধ্যমে তিনি কাম্য পরিমাণ মুনাফা সংরক্ষণ রেখে সুষ্ঠু বিনিয়োগের মাধ্যমে বেশি মুনাফা নিশ্চিত করতে পারবেন। এতে তার কোম্পানির সমস্যার সমাধান হবে।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে জনাব আনিসের কী করা উচিত বলে মনে কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
