উদ্দীপকে 'ক' প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ? ব্যাখ্যা করো।
উত্তর: 'ক' প্রতিষ্ঠানটি একটি ক্ষুদ্র এন্টারপ্রাইজ। যে শিল্প প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকা অথবা শ্রমিকসংখ্যা ২৫ থেকে ৯৯ জনের মধ্যে থাকে তাকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলে। ক্ষুদ্র এন্টারপ্রাইজ এ মূলধন ও শ্রমিকসংখ্যা কম হওয়ায় উৎপাদনের পরিমাণও কম হয়ে থাকে। `ক' একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটির উৎপাদনের পরিমাণ ' ২,০০০ মেট্রিক টন। এখানে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করে। প্রতিষ্ঠানটির মূলধনের পরিমাণ ৮ কোটি টাকা। উদ্দীপকের 'ক' ফার্মের মূলধন ৫০ লক্ষ হতে ১০ কোটি টাকার মধ্যে। তাছাড়া শ্রমিক কর্মীর সংখ্যাও ২৫ থেকে ৯৯ জনের মধ্যে সীমাবদ্ধ, যা শিল্প আইন ২০১০ অনুযায়ী ক্ষুদ্র এন্টারপ্রাইজের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি একটি ক্ষুদ্র আয়তনের প্রতিষ্ঠান বা ক্ষুদ্র এন্টারপ্রাইজ।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
উদ্দীপকে 'ক' প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর