রিহান ও নিহানের দেশের বাইরে অনুরূপ ব্যবসায় স্থাপনের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: রিহান ও নিহানের দেশের বাইরে অনুরূপ ব্যবসায় স্থাপন আমি যৌক্তিক বলে মনে করি। যে সকল ম্যানুফ্যাকচারিং কোম্পানির মূলধনের পরিমাণ ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি ও শ্রমিক সংখ্যা ৩১–১২০ জন তাকে ক্ষুদ্র শিল্প বলে। উদ্দীপকে রিহান ও নিহান দু'জন একটি তৈরি পোশাকের ব্যবসায় প্রতিষ্ঠা করেন। এখানে তারা প্রাথমিক পর্যায়ে লোকসানের মুখ দেখলেও তারা অভিজ্ঞতার দ্বারা দৃঢ় প্রত্যয়ে ব্যবসায় পরবর্তীতে লাভবান হন। এ থেকে বুঝা যায় তারা তাদের কর্মের দক্ষতা অর্জনের মাধ্যমে ব্যবসায় সফলতা আনেন। যেহেতু তারা বর্তমানে এ ব্যবসায়ে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেন সেহেতু তারা এখন ব্যবসায় সম্প্রসারণের জন্য দেশের বাইরে অগ্রসর হতে পারেন। যেকোনো দেশের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ দেশের প্রায় ৬০% শিল্প হচ্ছে মাঝারি ও ক্ষুদ্র শিল্প। উদ্দীপকে রিহান ও নিহান তাদের ব্যবসায়িক কার্যক্রম দেশের বাইরে নিয়ে যাওয়ায় তাদের ব্যবসায় সম্প্রসারণের সাথে সাথে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটাবে এবং তাদের অভিজ্ঞতার আলোকে উক্ত ব্যবসায় সফলভাবে পরিচালনা করতে পারবে। তাই আমার মতে উদ্দীপকের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
রিহান ও নিহানের দেশের বাইরে অনুরূপ ব্যবসায় স্থাপনের যৌক্তিকতা ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর