কেন মাঝারি এন্টারপ্রাইজ থেকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ ভিন্ন? ব্যাখ্যা করো।
উত্তর: মূলধন, শ্রমিক, আইন ও অন্যান্য বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে মাঝারি এন্টারপ্রাইজ থেকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ ভিন্ন। উৎপাদনকারী শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র এন্টারপ্রাইজের ভূমি, কারখানার দালান এবং অন্যান্য স্থায়ী সম্পত্তির মূল্য ছাড়া মূলধন ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকার মধ্যে হয়। অন্যদিকে, মাঝারি শিল্পে মূলধনের পরিমাণ হচ্ছে ১০ কোটি থেকে ৩০ কোটি টাকা। ক্ষুদ্র এন্টারপ্রাইজে শ্রমিকসংখ্যা ২৫ থেকে ৯৯ জন হলেও মাঝারি এন্টারপ্রাইজে শ্রমিকসংখ্যা ১০০ থেকে ২৫০ জন হয়। ক্ষুদ্র এন্টারপ্রাইজের মূলধন ও শ্রমিক কম হওয়ায় পণ্য উৎপাদনের পরিমাণও কম হয়। অন্যদিকে মাঝারি এন্টারপ্রাইজে মূলধন ও শ্রমিক বেশি থাকায় পণ্য উৎপাদনের পরিমাণ বেশি হয়। এ সকল কারণে মাঝারি এন্টারপ্রাইজ থেকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ আলাদা।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
কেন মাঝারি এন্টারপ্রাইজ থেকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ ভিন্ন? ব্যাখ্যা করো।
উত্তর