আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় 'স্পিনিং মিল' প্রতিষ্ঠার উদ্যোগ কতটুকু বাস্তবসম্মত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় 'স্পিনিং মিল' প্রতিষ্ঠার উদ্যোগ সম্পূর্ণরূপে বাস্তবসম্মত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে জমি ও কারখানার ভবন ব্যতীত স্থায়ী মূলধন ৩০ কোটি টাকার বেশি এবং শ্রমিক সংখ্যা ২৫০ জনের বেশি হলে তাকে বৃহদায়তন এন্টারপ্রাইজ বলে। বৃহদায়তন ব্যবসা স্থাপনে পুঁজি বেশি লাগে বলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিকট থেকে ঋণ সহায়তা প্রয়োজন হয়। মি. বিপ্লব 'বুটিক হাউজ' নামে একটি ক্ষুদ্র এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে তেমন লাভ না হলেও পরবর্তীতে লাভের পরিমাণ বাড়তে থাকে। ব্যবসায়ের সফলতা দেখে তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ৫৫ কোটি টাকা মূলধন বিনিয়োগ করে একটি 'স্পিনিং মিল' প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এজন্য তিনি আরও ২৫০ জন শ্রমিক নিয়োগ দেয়ার কথাও ভাবছেন। আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় 'স্পিনিং মিল' প্রতিষ্ঠা করলে তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ, মূলধনের সদ্ব্যবহার, শ্রম বিভাগের সুবিধা, দক্ষ ব্যবস্থাপনা প্রভৃতি সুবিধা পাবেন। মানসম্মত পণ্য তৈরির মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা তার জন্য সহজে হবে। ফলে প্রতিষ্ঠানটির পক্ষে মুনাফা ও সমৃদ্ধি সম্ভব হবে। সুতরাং, মি. বিপ্লব কর্তৃক গৃহীত আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় বৃহদায়তন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠার উদ্যোগটি পুরোপুরি বাস্তবসম্মত হয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় 'স্পিনিং মিল' প্রতিষ্ঠার উদ্যোগ কতটুকু …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর