রায়হান কম্পিউটারস্ লি. কর্তৃক ২০১৯ সালে পণ্য উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত কী যৌক্তিক? উৎপাদন মাত্রার ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উৎপাদনের কাম্য মাত্রা বিবেচনায় রায়হান কম্পিউটারস্ লি. কর্তৃক ২০১৯ সালে পণ্য উৎপাদনসংক্রান্ত সিদ্ধান্তটি অযৌক্তিক। কাম্য উৎপাদন মাত্রায় শুধু উৎপাদন ব্যয়ই সর্বনিম্ন হয় না বরং উৎপাদনের অন্যান্য উপকরণেরও যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। ফলে কাম্য উৎপাদন মাত্রায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি গড় উৎপাদন ব্যয় এককপ্রতি সর্বনিম্ন হয়, এতে প্রতিষ্ঠানের একক প্রতি মুনাফা বেশি হয়ে সামগ্রিক মুনাফা বৃদ্ধি পায়। উদ্দীপকে 'রায়হান কম্পিউটারস্ লি.' একটি কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৭ সালে প্রায় ৩৫,০০০ কম্পিউটার উৎপাদন করে। ২০১৮ সালে সর্বনিম্ন ব্যয়ে ৪০,০০০ কম্পিউটার উৎপাদন করে। ক্রেতাদের চাহিদা বিবেচনায় প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ৪৫,০০০ কম্পিউটার উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ২০১৮ সালে কাম্য উৎপাদন মাত্রায় ৪০,০০০ কম্পিউটার উৎপাদন করে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি ৪৫,০০০ কম্পিউটার উৎপাদনের সিদ্ধান্ত নেয়। কিন্তু কাম্য উৎপাদন মাত্রার পর উৎপাদন করলে প্রতিষ্ঠানের সব ক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে যায়। কারণ কাম্য স্তরে যদি উৎপাদনের উপকরণসমূহ ও যন্ত্রপাতির মূল্য বেড়ে যায় তবে উৎপাদনের গড় একক প্রতি ব্যয় বেড়ে যায়। এতে প্রতিষ্ঠানের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাই আমি মনে করি, উৎপাদনের কাম্য মাত্রা বিবেচনায় রায়হান কম্পিউটারস লি. কর্তৃক ২০১৯ সালে পণ্য উৎপাদনসংক্রান্ত সিদ্ধান্তটি অযৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
রায়হান কম্পিউটারস্ লি. কর্তৃক ২০১৯ সালে পণ্য উৎপাদন সংক্রান্ত সিদ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর