উৎপাদন মাত্রার ভিত্তিতে রায়হান কম্পিউটারস্ লি. কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদন মাত্রার ভিত্তিতে রায়হান কম্পিউটারস্ লি. বৃহদায়তন প্রতিষ্ঠান। উৎপাদনকারী শিল্পের বেলায় কোনো শিল্পের ভূমি ও কারখানা দালান বাদে স্থায়ী সম্পত্তির মূল্য ৫০ কোটি টাকার অধিক অথবা শ্রমিকের সংখ্যা ৩০০ জনের অধিক তাকে বৃহদায়তন প্রতিষ্ঠান বলে। এ ধরনের শিল্পে পর্যাপ্ত মূলধন, ব্যাপক কারিগরি ও প্রযুক্তিগত সামর্থ্য এবং প্রচুর জনবল বিদ্যমান থাকে। উদ্দীপকে 'রায়হান কম্পিউটারস্ লি.' একটি কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূলধন ৭৫ কোটি টাকা এবং শ্রমিকসংখ্যা ৩২০ জন। মূলধন ও শ্রমিক সংখ্যা বিবেচনায় প্রতিষ্ঠানটি বৃহদায়তন প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উৎপাদন মাত্রার ভিত্তিতে রায়হান কম্পিউটারস্ লি. বৃহদায়তন প্রতিষ্ঠান।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
উৎপাদন মাত্রার ভিত্তিতে রায়হান কম্পিউটারস্ লি. কোন ধরনের প্রতিষ্ঠা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর