উদ্দীপকের আলোকে চাহিদার অতিরিক্ত উৎপাদনের ঝুঁকির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের আলোকে চাহিদার অতিরিক্ত উৎপাদন না করার সিদ্ধান্তটি অত্যন্ত যথার্থ ও যৌক্তিক। কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যদ্রব্যের সংখ্যা বা পরিমাণকে উৎপাদন উৎপাদন মাত্রা বলা হয়। উৎপাদন মাত্রা সব সময় পণ্যের বাজার চাহিদার ভিত্তিতে নির্ধারণ করা উচিত। চাহিদার অতিরিক্ত উৎপাদন করলে পণ্য অবিক্রীত থাকার ঝুঁকি তৈরি হয়। অবিক্রীত পণ্য সংরক্ষণ করতে গেলে গুদামজাতকরণ ব্যয়ও বাড়ে। দেশের বাজারে সাবানের ব্যাপক চাহিদা রয়েছে। জনাব কাশেম একটি নতুন সাবান শিল্প স্থাপনের উদ্যোগ নেন। এজন্য ঢাকা ব্যাংক লিমিটেড তাকে ঋণ সরবরাহ করে। তার প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় তিনি বাজারের প্রকৃত চাহিদা সম্পর্কে নিশ্চিত নন। তাই তিনি চাহিদার অতিরিক্ত উৎপাদন না করার সিদ্ধান্ত নেন। চাহিদার অতিরিক্ত উৎপাদন একটি প্রতিষ্ঠানের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। এতে অনেক পণ্য অবিক্রিত অবস্থায় পড়ে থাকতে পারে। এতে প্রতিষ্ঠানের মূলধন আটকে যায় এবং তারল্য সংকট দেখা দেয়। এছাড়া অবিক্রীত পণ্য গুদামে সংরক্ষণ করতে অতিরিক্ত খরচ হয়। অনেক ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় আশঙ্কায় ভবিষ্যতে কম দামে বিক্রি করা লাগতে পারে। এর ফলে ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে যাবে। এজন্যই তিনি বাজারের প্রকৃত চাহিদা বুঝে উৎপাদন করতে চেয়েছেন। এই সিদ্ধান্ত তাকে আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সফলতা অর্জনে সাহায্য করবে। অতএব, জনাব কাশেমের চাহিদার অতিরিক্ত উৎপাদন না করার সিদ্ধান্তটি অত্যন্ত যথার্থ।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চাহিদার অতিরিক্ত উৎপাদনের ঝুঁকির যথার্থতা মূল্যায়ন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর