'ক্ষুদ্র এন্টারপ্রাইজের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব' ব্যাখ্যা করো।
উত্তর: যে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির মূল্য ১০ কোটি টাকা থেকে ১৫ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা ২৬ থেকে ১০০ জনের মধ্যে থাকে তাকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলা হয়। ক্ষুদ্র এন্টারপ্রাইজে মূলধনের পরিমাণ সীমিত থাকে। এ কারণে এ ব্যবসায়ের আকৃতি ছোট হয়ে থাকে। তাছাড়া মালিক সংখ্যাও কম থাকে। সদস্য সংখ্যা কম হওয়ায় সবাই যেকোনো সিদ্ধান্তে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে এবং নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকে। ফলে ক্ষুদ্র এন্টারপ্রাইজে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
'ক্ষুদ্র এন্টারপ্রাইজের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব' ব্যাখ্যা করো।
উত্তর