“কাম্য উৎপাদন মাত্রায় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়”- ব্যাখ্যা কর।
উত্তর: কাম্য উৎপাদন মাত্রা হলো উৎপাদনের এমন একটি স্তর যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়। কাম্য উৎপাদন মাত্রায় শুধু উৎপাদন ব্যয়ই সর্বনিম্ন হয় না বরং উৎপাদনের অন্যান্য উপকরণেরও যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। ফলে কাম্য উৎপাদন মাত্রায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি গড় উৎপাদন ব্যয় একক প্রতি সর্বনিম্ন হয়, এতে প্রতিষ্ঠানের একক প্রতি মুনাফা বেশি হয়ে সামগ্রিক মুনাফা বৃদ্ধি পায়। তাই বলা যায়, কাম্য উৎপাদন মাত্রায় প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
“কাম্য উৎপাদন মাত্রায় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়”- ব্যাখ্যা কর।
উত্তর