'কাম্য উৎপাদন মাত্রাই' উদ্দীপকের মিসেস রোকেয়ার ব্যবসায়ে সফলতার মূল কারণ— তোমার মতামত দাও।
উত্তর: 'কাম্য উৎপাদন মাত্রাই' উদ্দীপকের মিসেস রোকেয়ার ব্যবসায়ে সফলতার মূল কারণ— উক্তিটির সাথে আমি একমত। কাম্য মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক। কারণ কাম্য উৎপাদন মাত্রা হলো উৎপাদনের এমন একটি স্তর যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়। এই উৎপাদন মাত্রায় শুধু উৎপাদন ব্যয়ই সর্বনিম্ন হয় না বরং উৎপাদনের অন্যান্য উপকরণেরও যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। উদ্দীপকে মিসেস রোকেয়া ৯০ লক্ষ টাকা এবং ৫০ জন মহিলা নিয়ে ঢাকায় একটি হস্তশিল্পের ব্যবসায় শুরু করেন। তার উৎপাদিত হস্তশিল্পজাত দ্রব্যের ডিজাইন ও মান উন্নত হওয়ায় ক্রেতাদের নিকট ব্যাপক জনপ্রিয়তা পায়। ফলশ্রুতিতে তার প্রতিষ্ঠানে উৎপাদিত দ্রব্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়। এ বর্ধিত চাহিদা পূরণের উদ্দেশ্যে বর্তমানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন করেন। এতে তিনি তার ব্যবসায়ে সফলতা অর্জন করেন। উদ্দীপকের মিসেস রোকেয়া তার প্রতিষ্ঠানে কাম্য উৎপাদন মাত্রা পদ্ধতিটি ব্যবহার করেন। উক্ত উৎপাদন মাত্রায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি গড় উৎপাদন ব্যয় এককপ্রতি সর্বনিম্ন হয়। এতে প্রতিষ্ঠানের এককপ্রতি মুনাফা বেশি হয়ে সামগ্রিক মুনাফা বৃদ্ধি পায়। তাই বলা যায়, 'কাম্য উৎপাদন মাত্রাই' উদ্দীপকের মিসেস রোকেয়ার ব্যবসায়ে সফলতার মূল কারণ— উক্তিটির সাথে আমি একমত।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
'কাম্য উৎপাদন মাত্রাই' উদ্দীপকের মিসেস রোকেয়ার ব্যবসায়ে সফলতার মূ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর