মি. বশিরের প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে কোন আয়তনের ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: মি. বশিরের প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ক্ষুদ্র এন্টারপ্রাইজের অন্তর্গত ছিল। শিল্পনীতি ২০২২ অনুযায়ী, ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠান জমি ও কারখানার ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ কোটি টাকা থেকে ১৫ কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা ২৬ জন থেকে ১০০ জন তাকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলে। উদ্দীপকে মি. বশির একটি প্লাস্টিক সামগ্রী উৎপাদনের কারখানা স্থাপন করেন। ভূমি ও দালান বাদে তিনি ১২ কোটি টাকা মূলধন ও ১১০ জন শ্রমিক-কর্মী নিয়োগ করেন। এখানে প্রতিষ্ঠানটির বিনিয়োগের পরিমাণ ১২ কোটি টাকা যা ১০ কোটি টাকা থেকে ১৫ কোটি টাকার মধ্যে বিদ্যমান এবং শ্রমিকসংখ্যা ১১০ জন। এখানে বিনিয়োগকৃত মূলধন মানদন্ডে ক্ষুদ্র শিল্পকে নির্দেশ করে। অর্থাৎ আয়তনের দিক থেকে তার প্রতিষ্ঠানটি হলো ক্ষুদ্র এন্টারপ্রাইজ।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
মি. বশিরের প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে কোন আয়তনের ছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর