“উৎপাদনশীলতা বাড়াতে শ্রম-দক্ষতা অর্জনের প্রয়োজন”- উক্তিটির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো
উত্তর: “উৎপাদনশীলতা বাড়াতে শ্রম দক্ষতা অর্জনের প্রয়োজন” — উদ্দীপকের আলোকে উক্তিটি যৌক্তিক বলে আমি মনে করি। উৎপাদনশীলতা হলো উৎপাদন ও উপকরণের অনুপাত। এটি নির্ভর করে প্রতিষ্ঠানের শ্রমিকদের দক্ষতার ওপর। দক্ষ শ্রমিক থাকলে প্রতিষ্ঠান স্বল্প সম্পদ ব্যবহার করে উৎপাদন বাড়াতে পারে। উদ্দীপকে উল্লেখিত মি. জিসান 'জেড গ্রুপ অব কোম্পানি'-এর সত্ত্বাধিকারি। প্রত্যাশিত কাজ করতে না পারায় তিনি মেডিসিন কারখানায় কর্মরত কিছু শ্রমিককে কসমেটিকস কারখানায় নিয়োগ দেন। কিন্তু কসমেটিকস কারখানায় গিয়েও তারা ব্যর্থ হয়। এমতাবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ মতে মি. জিসান শ্রমিকদের ১৫ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত এ শ্রমিকরাই প্রতিষ্ঠানের উৎপাদন বাড়িয়ে প্রত্যাশিত সাফল্য অর্জনে সহায়তা করছে। প্রতিষ্ঠানের সফলতা লাভে উৎপাদনশীলতা বাড়ানো আবশ্যক। আর উৎপাদনশীলতা বাড়াতে প্রতিষ্ঠানের শ্রম দক্ষতা বাড়ানো প্রয়োজন । দক্ষ শ্রমিক স্বল্প সম্পদ ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াতে পারে। অন্যথায় অপচয় বাড়ে এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমে যায়। শ্রম দক্ষতার প্রয়োজনীয়তা বুঝতে পেরে মি. জিসান তার শ্রমিকদেরপ্রশিক্ষণের ব্যবস্থা করেন। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকরা তার প্রতিষ্ঠানের উৎপাদন বাড়িয়ে প্রত্যাশিত সাফল্য অর্জনে সহায়তা করে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, “উৎপাদনশীলতা বাড়াতে শ্রম দক্ষতা অর্জনের প্রয়োজন” – উক্তিটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
“উৎপাদনশীলতা বাড়াতে শ্রম-দক্ষতা অর্জনের প্রয়োজন”- উক্তিটির যৌক্তি…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর