বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে জনাব নাজিমের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো ।
উত্তর: বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে উদ্দীপকে উল্লিখিত জনাব নাজিমের অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় পণ্য উৎপাদনের সিদ্ধান্তটি অযৌক্তিক। উৎপাদনের পরিমাণ বাড়লে গড় উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমবে। কিন্তু এরপর উৎপাদনের সাথে গড় ব্যয়ও বেড়ে যাবে। আর যে পরিমাণ উৎপাদনে গড় ব্যয় বাড়ে তাই হলো অমিতব্যয়ী উৎপাদন মাত্রা । উদ্দীপকের জনাব নাজিমের লবণ পরিশোধনের একটি কারখানা আছে। ২০২০ সালে তার কারখানায় সর্বনিম্ন গড় ব্যয়ে ১০০ টন লবণ উৎপাদিত হয়। এটি ছিল তার কাম্য উৎপাদন মাত্রা। কম দামে বিক্রি করায় তার কারখানায় উৎপাদিত লবণের চাহিদা বাড়ে। অতিরিক্ত চাহিদা পূরণের জন্য তিনি ১১০ টন লবণ উৎপাদনের সিদ্ধান্ত নেন। যদিও এতে তার প্রতিষ্ঠানের একক প্রতি উৎপাদন ব্যয় বাড়বে। উৎপাদনের পরিমাণ বাড়ার কারণে গড় ব্যয়ও বাড়লে তা অমিতব্যয়ী উৎপাদন মাত্রা হিসেবে বিবেচিত হয়। এ মাত্রায় উৎপাদন করা জনাব নাজিমের প্রতিষ্ঠানের জন্য অলাভজনক হবে। কেননা, গড় ব্যয় বাড়ায় তিনি আর তার প্রতিযোগীদের থেকে কম দামে লবণ বিক্রি করতেপারবেন না। তাছাড়া পণ্যের দাম বাড়ালে তা ক্রেতাদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। এতে ক্রেতা অসন্তোষ বাড়বে, যা তাকে বাজারে অন্য প্রতিযোগীদের থেকে পিছিয়ে দিতে পারে। ব্যবসায়ে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই বলা যায়, জনাব নাজিমের অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় পণ্য উৎপাদনের সিদ্ধান্তটি সঠিক নয়।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে জনাব নাজিমের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিক…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর