উদ্দীপকের 'মাহেরা সিরামিকস' প্রথমদিকে উৎপাদন মাত্রা বিবেচনায় কোন ধরনের প্রতিষ্ঠান ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'মাহেরা সিরামিকস' প্রথমদিকে ক্ষুদ্র এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত ছিল। উৎপাদনধর্মী ক্ষুদ্র এন্টারপ্রাইজে জমি ও কারখানা ভবন ছাড়াও অন্যান্য সম্পদের স্থায়ী মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি টাকা হয়। এ ধরনের প্রতিষ্ঠানে ৩১-১২০ জন শ্রমিক কাজ করে। উদ্দীপকের 'মাহেরা সিরামিকস'-এর ২০১৮ সালে ভূমি ও কারখানা ভবন বাদে মোট স্থায়ী সম্পদের মূল্য ছিল ১৪ কোটি টাকা। অর্থাৎ, প্রতিষ্ঠানটির মূলধন ছিল ১৪ কোটি টাকা। তাছাড়া কর্মরত শ্রমিক সংখ্যা ছিল ১১০ জন। বাংলাদেশে বিদ্যমান শিল্পনীতি ২০১৬ অনুযায়ী মূলধন ১৫ কোটি টাকার মধ্যে এবং শ্রমিক সংখ্যা ১২০ জনের কম হলে তা ক্ষুদ্র এন্টারপ্রাইজ। তাই মূলধন ও শ্রমিক সংখ্যা বিবেচনায় ২০১৮ সালে 'মাহেরা সিরামিকস' ছিল ক্ষুদ্র এন্টারপ্রাইজ।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
উদ্দীপকের 'মাহেরা সিরামিকস' প্রথমদিকে উৎপাদন মাত্রা বিবেচনায় কোন ধ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর