'কামা মাত্রার উৎপাদন করা একটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক'- ব্যাখ্যা কর।
উত্তর: সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ উৎপাদনকে কাম্য মাত্রার উৎপাদন বলে।এ ক্ষেত্রে উৎপাদনের সকল উপকরণ যেমনঃ যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি এবং পরিচালন দক্ষতার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা হয়। এর ফলে উৎপাদন প্রতি ব্যয় সর্বনিম্ন মাত্রায় এসে পৌঁছে। কাম্য উৎপাদন মাত্রা নির্ধারণে স্বল্প এবং দীর্ঘমেয়াদী খরচ বিবেচনায় আনা হয়।এক্ষেত্রে ভাড়া,যন্ত্রপাতি, অবচয়, সুদ,উৎপাদনের উপকরণ সমূহ (ভূমি, শ্রম,মূলধন এবং সংগঠন),পরিচালনার দক্ষতা, সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে উৎপাদন কাম্য মাত্রায় আনা হয়। তাই বলা যায়, কাম্য মাত্রার উৎপাদন করা একটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
'কামা মাত্রার উৎপাদন করা একটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক'- ব্যাখ্যা কর।
উত্তর