উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান দুটির মধ্যে কোনটি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অধিক ভূমিকা রাখছে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দুটি প্রতিষ্ঠানের মধ্যে বিটা কোম্পানি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বেশি ভূমিকা রাখছে। যে সকল প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৩০ কোটি টাকার অধিক কিংবা যে সকল প্রতিষ্ঠানে ১২০ জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে তাকে বৃহৎ শিল্প বলে। অপরদিকে, ২০১০ সালের শিল্পনীতি অনুযায়ী ভূমি ও কারখানা দালান বাদে যদি মূলধনের পরিমাণ ১০ কোটি থেকে ৩০ কোটির মধ্যে হয় অথবা শ্রমিকসংখ্যা যদি ১০০ জন থেকে ২৫০ জনের মধ্যে হয় হলে তাকে মাঝারি প্রতিষ্ঠান বলে। বিটা কোম্পানির মূলধনের পরিমাণ ৩০ কোটি টাকা এবং শ্রমিকসংখ্যা ২৫০ জন। তাদের উৎপাদিত পণ্যগুলো হলো প্লাস্টিকের দরজা, চেয়ার, টেবিল, বালতি ইত্যাদি। তাই শিল্প অনুযায়ী এটি একটি উৎপাদনমুখী শিল্প এবং মাত্রা বিবেচনায় এটি একটি বৃহৎ প্রতিষ্ঠান। একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে মাঝারি ও বৃহৎ উভয় ধরনের শিল্প প্রতিষ্ঠানই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। তবে একটি মাঝারি প্রতিষ্ঠানে যে পরিমাণ লোকের কর্মসংস্থান হয় তার চেয়ে বেশি লোকের কর্মসংস্থান হয় বৃহৎ শিল্পে। মাঝারি শিল্প যে পরিমাণ পণ্য উৎপাদন করে তার চেয়ে অনেক বেশি পণ্য উৎপাদন করে বৃহৎ শিল্প। পণ্য রপ্তানিতেও বৃহৎ শিল্পের অবদান বেশি। এছাড়া এ শিল্পে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে যথেষ্ট অবদান রাখে। সুতরাং বলা যায় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিটা কোম্পানির অবদান বেশি।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান দুটির মধ্যে কোনটি বাংলাদেশের আর্থসামাজিক…
উদ্দীপক
প্রতিষ্ঠান দুটি তাদের উৎপাদিত পণ্য দেশের এবং বিদেশের বাজারে বিক্রয় করে।Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর