“কাম্য উৎপাদন মাত্রা সর্বোচ্চ উৎপাদন স্তরকে নির্দেশ করে?”- ব্যাখ্যা কর।
উত্তর: যে মাত্রায় উৎপাদন করলে গড় ব্যয় সর্বনিম্ন হয় তাকে কাম্য উৎপাদন মাত্রা বলে। কাম্য উৎপাদন মাত্রা সর্বোচ্চ উৎপাদন স্তরকে নির্দেশ করে না। কারণ একটি প্রতিষ্ঠান তার সকল সুযোগ-সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারে তাকে সর্বোচ্চ উৎপাদন মাত্রা বলে। উৎপাদনের পরিমাণ বাড়লে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায় তবে সর্বোচ্চ উৎপাদন মাত্রায় সেটি নাও হতে পারে। তাই বলা যায়, কাম্য উৎপাদন মাত্রা সর্বোচ্চ উৎপাদন স্তরকে নির্দেশ করে না।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
“কাম্য উৎপাদন মাত্রা সর্বোচ্চ উৎপাদন স্তরকে নির্দেশ করে?”- ব্যাখ্যা কর।
উত্তর