বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে অতিরিক্ত উৎপাদনের সিদ্ধান্ত কি যৌক্তিক? উদ্দীপকের আলোকে উৎপাদন মাত্রার ধরন বিবেচনায় তোমার মতামত দাও৷
উত্তর: বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে অতিরিক্ত উৎপাদনের সিদ্ধান্ত যৌক্তিক নয়। উদ্দীপকে মিসেস নাঈমা সিরাজগঞ্জের শ্যামনগরে হস্তশিল্পসামগ্রী উৎপাদন শুরু করেন। তিনি জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিদিন ১৫০ থেকে ২০০ একক হস্তশিল্প পণ্য উৎপাদন করেন। সম্প্রতি ভোক্তার চাহিদার কথা চিন্তা করে তিনি গড় উৎপাদনের পরিমাণ ২৫০ এককে উন্নীত করেন। যখন তিনি উৎপাদনের পরিমাণ ১৫০ থেকে ২০০ তে উন্নীত করেন তখন তার গড় উৎপাদন ব্যয় হ্রাস পায় কিন্তু যখন ২৫০ এককে উন্নীত করেন তখন গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। সেক্ষেত্রে গড় ব্যয় যত কম হবে মুনাফা তত বাড়বে। পণ্যের চাহিদা যতই থাকুক গড় ব্যয় যদি বেড়ে যায় তবে মুনাফা হ্রাস পাবে। সেদিক বিবেচনায় বর্ধিত চাহিদার কথা চিন্তা করে উৎপাদনের পরিমাণ ২৫০ এককে উন্নীত করলে ব্যয় বেড়ে যায়। তাই এ মাত্রায় উৎপাদন করা যৌক্তিক হবে না। সুতরাং বলা যায়, বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে অতিরিক্ত উৎপাদনের সিদ্ধান্ত যৌক্তিক নয়।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে অতিরিক্ত উৎপাদনের সিদ্ধান্ত কি যৌক্তিক…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর