মালিকানার ভিত্তিতে কোন ধরনের প্রতিষ্ঠানের দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব? ব্যাখ্যা করো।
উত্তর: মালিকানার ভিত্তিতে একমালিকানা সংগঠনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। যে ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক মাত্র একজন তাকে একমালিকানা সংগঠন বলে। এ সংগঠনে প্রতিষ্ঠানের সব দায়-দায়িত্ব ও কর্তব্য মালিকের একার ওপর বর্তায়। প্রতিষ্ঠানের জরুরি মুহূর্তে মালিককে একাই সব কাজ করতে হয়। কোনো অংশীদার না থাকায় মালিক একাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অন্য কারোর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয় না, যা অন্যান্য সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য। তাই একমালিকানা সংগঠনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
মালিকানার ভিত্তিতে কোন ধরনের প্রতিষ্ঠানের দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব? ব্যাখ্যা করো।
উত্তর