উৎপাদন মাত্রার ভিত্তিতে জনাব আলমের প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদন মাত্রার ভিত্তিতে জনাব আলমের প্রতিষ্ঠানটি সেবাভিত্তিক ক্ষুদ্র প্রতিষ্ঠান। ২০১৬ সালের শিল্পনীতি অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকে দশ ভাগে ভাগ করা হয়েছে যেমন— কুটিরশিল্প, অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান, ক্ষুদ্র প্রতিষ্ঠান, মাঝারি প্রতিষ্ঠান ও বৃহৎ এন্টারপ্রাইজ ইত্যাদি। এখানে শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে যথা— উৎপাদনমুখী শিল্প ও সেবা শিল্প। এখানে বলা হয়েছে সেবামুখী শিল্পের ক্ষেত্রে ভূমি ও কারখানা দালান বাদে যদি মূলধনের পরিমাণ ১০ লক্ষ থেকে ২ কোটির মধ্যে হয় অথবা শ্রমিকসংখ্যা ১৬ জন থেকে ৫০ জনের মধ্যে হয় তাহলে সেটি ক্ষুদ্র প্রতিষ্ঠান হবে। উদ্দীপকে জনাব আলম ৮৫ লক্ষ টাকা এবং ৩০ জন কর্মী নিয়ে সেবা ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলেন। এখানে তার মূলধন ১০ লক্ষ থেকে ২ কোটির মধ্যে আবার তার শ্রমিকসংখ্যা ১৬ থেকে ৫০ জনের ভেতরে। অর্থাৎ উভয় দিক বিবেচনায় তার প্রতিষ্ঠানটি শিল্পনীতি অনুযায়ী ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে। এ প্রতিষ্ঠানটি কোনো ধরনের পণ্য উৎপাদন করে না, তবে এটি স্বাস্থ্যসেবা প্রদানে নিয়োজিত আছে। তাই বলা যায়, জনাব আলমের প্রতিষ্ঠানটি সেবাভিত্তিক ক্ষুদ্র প্রতিষ্ঠান।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
উৎপাদন মাত্রার ভিত্তিতে জনাব আলমের প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর