কীভাবে বৃহদায়তন এন্টারপ্রাইজ বেকার সমস্যা সমাধানে অধিক ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর: বৃহদায়তন এন্টারপ্রাইজ বলতে সেই সকল প্রতিষ্ঠানকে বুঝায় যেসব প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপনের ব্যয়সহ ৫০ কোটি টাকার অধিক এবং ৩০০ জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। একটি দেশে যতভাবেই কর্মসংস্থান সৃষ্টি করা হোক না কেন তাদের মধ্যে বৃহদায়তন এন্টারপ্রাইজ অন্যতম। বৃহদায়তন প্রতিষ্ঠান হওয়ায় কার্যসম্পাদনের জন্য এখানে প্রচুর কর্মীর প্রয়োজন হয়। আবার এরূপ প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানেও পরোক্ষভাবে অনেক লোক নিয়োগ পায়। এভাবে বৃহদায়তন এন্টারপ্রাইজ কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
কীভাবে বৃহদায়তন এন্টারপ্রাইজ বেকার সমস্যা সমাধানে অধিক ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর