"বৃহদায়তন এন্টারপ্রাইজ এ সিদ্ধান্ত গ্রহণ সময়সাপেক্ষ"-ব্যাখ্যা কর।
উত্তর: শিল্পনীতি-২০২২ অনুযায়ী ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠান জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ কোটি টাকার অধিক কিংবা শ্রমিকের সংখ্যা ৩০০ জনের বেশি তাকে বৃহদায়তন এন্টারপ্রাইজ বলে। বৃহদায়তন এন্টারপ্রাইজ একটি বৃহৎ ধরনের শিল্প। উক্ত শিল্প কয়েকজন পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। একক সিদ্ধান্ত এ শিল্পে গ্রহণ করা সম্ভব নয়। বৃহদায়তন এন্টারপ্রাইজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে সভা আয়োজনের মাধ্যমে গ্রহণ করতে হয়। তাছাড়া অধিক কর্মী ও মালিকানা থাকার কারণে বৃহদায়তন শিল্পে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
"বৃহদায়তন এন্টারপ্রাইজ এ সিদ্ধান্ত গ্রহণ সময়সাপেক্ষ"-ব্যাখ্যা কর।
উত্তর