সাধনা ট্রেডিং'-এর কাম্য উৎপাদন মাত্রা কত? ব্যাখ্যা কর।
উত্তর: সাধনা ট্রেডিং এর কাম্য উৎপাদন মাত্রার পরিমাণ হচ্ছে ৪০,০০০ একক; যা মোট গড় ব্যয়ের সর্বনিম্ন অবস্থা। উৎপাদনের যে স্তরে পণ্য উৎপাদন করলে মোট গড় ব্যয় সর্বনিম্ন হয় তাকে কাম্য উৎপাদন মাত্রা বলে। কাম্য উৎপাদন মাত্রায় পণ্য উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি লাভজনক। উদ্দীপকের সারণিতে কোম্পানিটি যখন ৩০,০০০ একক পণ্য উৎপাদন করে তখন এককপ্রতি গড় ব্যয় হয় ৪০ টাকা, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে যখন ৪০,০০০ একক করা হয় তখন গড় ব্যয় হয় ৩০ টাকা। যা সর্বনিম্ন উৎপাদন ব্যয়। এরপর উৎপাদন বৃদ্ধি করলে গড় উৎপাদন ব্যয় পুনরায় বৃদ্ধি পাওয়া শুরু করবে। উৎপাদন যখন আরও বৃদ্ধি করে ৪৫,০০০ একক করা হয় তখন এককপ্রতি গড় ব্যয় বৃদ্ধি পেয়ে হয় ৩৫ টাকা। তাই ৪০,০০০ একক পণ্য উৎপাদনের এককপ্রতি গড় ব্যয় সর্বনিম্ন হওয়ায় এটি কাম্য উৎপাদন মাত্রা।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
সাধনা ট্রেডিং'-এর কাম্য উৎপাদন মাত্রা কত? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর