প্রতিষ্ঠানটির গৃহীত দৈনিক উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্তটি কি যৌক্তিক? উৎপাদন মাত্রার ধরন বিবেচনায় তোমার মতামত দাও।
উত্তর: প্রতিষ্ঠানটির গৃহীত দৈনিক উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্তটি যৌক্তিক। কারণ উক্ত পরিমান উৎপাদন কাম্য উৎপাদন মাত্রা নির্দেশ করে। উৎপাদনের যে স্তরে পণ্য উৎপাদন করলে মোট গড় ব্যয় সর্বনিম্ন হয় তাকে কাম্য উৎপাদন মাত্রা বলে। কাম্য উৎপাদন মাত্রায় পণ্য উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি লাভজনক। উদ্দীপকে জনাব সিরাজ ও তার কয়েকজন বন্ধু মিলে টাঙ্গাইলে একটি তাঁতের শাড়ী তৈরির কারখানা স্থাপন করলেন। কারখানাটিতে বর্তমানে দৈনিক গড়ে ২০০ পিস শাড়ী উৎপাদিত হয়। কারখানার ম্যানেজার হিসাব করে দেখলেন যে, যদি গড়ে ২৫০ পিস শাড়ী উৎপাদন করা যায় তবে প্রতি পিস শাড়ীর গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন হবে; যা কাম্য উৎপাদন মাত্রাকে নির্দেশ করে। সাধারণত উৎপাদনমুখী প্রতিষ্ঠানের স্থির ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থির থাকে। কিন্তু এরপরে উৎপাদন বৃদ্ধি করলে স্থির ব্যয় বৃদ্ধি পায়। যে পর্যায় পর্যন্ত স্থির ব্যয় পরিরবর্তন হয় না সে পর্যায় পর্যন্ত উৎপাদন বৃদ্ধি করলে গড় ব্যয় হ্রাস পেতে থাকে। এ স্তরের সর্বোচ্চ ব্যবহার করতে পারলেই গড় ব্যয় সর্বনিম্ন হয়। অর্থাৎ কাম্য উৎপাদন মাত্রা হয়। এক্ষেত্রে উক্ত মাত্রায় পণ্য উৎপাদন করতে পারলে সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব হবে। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও গড়ে ২৫০ পিস শাড়ী উৎপাদনের সিদ্ধান্ত নেয় যা তাদের উৎপাদন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাবে। তাই বলা যায়, কাম্য উৎপাদন মাত্রায় পণ্য উৎপাদনের সিদ্ধান্তটি যথার্থ ও যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
প্রতিষ্ঠানটির গৃহীত দৈনিক উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্তটি কি যৌ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর