বর্ধিত চাহিদা পূরণে অতিরিক্ত উৎপাদনের সিদ্ধান্ত কি যৌক্তিক? উদ্দীপকের আলোকে উৎপাদন মাত্রার ধরন বিবেচনায় তোমার মতামত দাও।
উত্তর: বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে অতিরিক্ত উৎপাদনের সিদ্ধান্তটি যৌক্তিক নয়। কারণ তার সিদ্ধান্তটি হচ্ছে উৎপাদনের অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় পণ্য উৎপাদন। একটি নির্দিষ্ট স্তরের পর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে উৎপাদন ব্যয় হ্রাস পায় না; বরং পুনরায় বৃদ্ধি পেতে শুরু করে এই স্তরকে উৎপাদনের অমিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে। অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় উৎপাদন করা যুক্তিসংগত নয়। উদ্দীপকে মিসেস নাঈমা সিরাজগঞ্জের শ্যামনগরে একটি হস্তশিল্প সামগ্রী উৎপাদন শুরু করেন। উক্ত জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিদিন ১৫০ থেকে ২০০ একক হস্তশিল্প পণ্য উৎপাদন করা সম্ভব হয়। এতে গড় উৎপাদন ব্যয় হ্রাস পায়। সম্প্রতি ভোক্তার চাহিদার বিষয়টি বিবেচনা করে তিনি উৎপাদনের পরিমাণ দৈনিক ২৫০ এককে উন্নীত করেন। কিন্তু এতে তার গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়; যা অমিতব্যয়ী উৎপাদন মাত্রা নির্দেশ করে। এ মাত্রায় পণ্য উৎপাদন করা যৌক্তিক নয়। অমিতব্যয়ী উৎপাদন মাত্রা ধারণাটি মিতব্যয়ী উৎপাদন মাত্রা ধারণার বিপরীত। উৎপাদন কার্যক্রম শুরুর পর হতে কাম্য উৎপাদন মাত্রা পর্যন্ত এককপ্রতি গড় ব্যয় হ্রাস পায় এবং কাম্য মাত্রায় এককপ্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়। কিন্তু কাম্য মাত্রার পরে উৎপাদনের মাত্রা আরও বৃদ্ধি করা হলে গড় ব্যয় বৃদ্ধি পায়। এমতাবস্থায় অধিক ব্যয়ে পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত যুক্তিসংগত নয়।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
বর্ধিত চাহিদা পূরণে অতিরিক্ত উৎপাদনের সিদ্ধান্ত কি যৌক্তিক? উদ্দীপক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর