উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ৪৫,০০০ একক মাস্ক উৎপাদনের সিদ্ধান্তটি কি যৌক্তিক? উৎপাদন মাত্রার ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: মাত্রাজনিত ব্যয় সংকোচ স্তর অতিক্রম করে ৪৫,০০০ একক মাস্ক উৎপাদনের সিদ্ধান্তটি যৌক্তিক নয়। যা অমিতব্যয়ী উৎপাদন মাত্রাকে প্রকাশ করে। একটি নির্দিষ্ট স্তরের পর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে উৎপাদন ব্যয় হ্রাস পায় না; বরং পুনরায় বৃদ্ধি-পাওয়া শুরু করে তখন তাকে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে। অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় পণ্য উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক নয়। উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ৩০,০০০ পণ্য উৎপাদন করলে তাদের এককপ্রতি গড় ব্যয় হয় ৪০ টাকা এবং পরবর্তীতে এই উৎপাদন বৃদ্ধি করে যখন ৪০,০০০ করা হলো তখন উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়ে ৩০ টাকা দাঁড়ায়। যা কাম্য উৎপাদন মাত্রাকে নির্দেশ করে। কিন্তু দীর্ঘমেয়াদি গড় ব্যয় রেখা কাম্য উৎপাদনস্থল বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। যার ফলে কাম্য উৎপাদন মাত্রার পর উৎপাদন বৃদ্ধি করলে এককপ্রতি উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। যা ৪৫,০০০ এককের মাধ্যমে প্রকাশ করা যায়। কারণ উক্ত মাত্রায় উৎপাদন বৃদ্ধি করায় গড় ব্যয় বৃদ্ধি পায়। এ মাত্রায় পণ্য উৎপাদন করা যৌক্তিক নয়। উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত স্থির থাকে। কিন্তু এরপরে উৎপাদন বৃদ্ধি করলে স্থির ব্যয় বৃদ্ধি পায়। যেমন ধরা যাক, একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের কারখানার মোট ভাড়া হয়েছে ১০,০০০ টাকা। এখন এই কারখানায় সে যতগুলো কলম উৎপাদন করুক না কেন তার ভাড়া ১০,০০০ টাকাই থাকবে। কিন্তু একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত এই কারখানায় কলম উৎপাদন করা সম্ভব হলেও সর্বোচ্চ মাত্রার পণ্য উৎপাদনের পর এই কারখানায় আর বাড়তি শ্রম ও যন্ত্রপাতি ব্যতীত পণ্য উৎপাদন করা যাবে না। এমতাবস্থায় পুনরায় কারখানা সম্প্রসারণ অথবা নতুন কারখানা স্থাপন করতে হবে। এর ফলে স্থির ব্যয় বৃদ্ধি পাবে। এতে গড় উৎপাদন ব্যয় হ্রাস না পেয়ে পুনরায় বৃদ্ধি পাওয়া শুরু করবে। ফলে মাত্রাজনিত ব্যয় সংকোচ স্তর অতিক্রম করে উৎপাদন বাড়লেও গড় ব্যয় বৃদ্ধি পায়। তাই উদ্দীপকে ৪৫,০০০ একক পণ্য উৎপাদন করা যৌক্তিক নয়।
HSC Marketing 1st Paper Chapter 3 : উৎপাদনের মাত্রা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 3 : উৎপাদনের মাত্রা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ৪৫,০০০ একক মাস্ক উৎপাদনের সিদ্ধান্ত…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর