উদ্দীপকের গোমতি ব্যাংক সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের গোমতি ব্যাংকটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে। যে ব্যাংক ব্যবস্থায় কোনো একটি শক্তিশালী ব্যাংক একাধিক দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণভার গ্রহণ করে তাকে গ্রুপ ব্যাংক বলে। এক্ষেত্রে শক্তিশালী ব্যাংককে হোল্ডিং ব্যাংক এবং দুর্বল ব্যাংকগুলোকে অধীনস্থ ব্যাংক বলা হয়। উদ্দীপকের গোমতি ব্যাংক দেশের অনেক ছোট ছোট ব্যাংকের শেয়ার কিনে নিয়ন্ত্রণ নেয়। এক্ষেত্রে ছোট ব্যাংকগুলো অধীনস্থ ব্যাংক হিসেবে হোল্ডিং ব্যাংক তথা গোমতি ব্যাংকের অধীনে পরিচালিত হবে। সুতরাং এটাই স্পষ্ট হয় যে, গোমতি ব্যাংক সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকের গোমতি ব্যাংক সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংকিং…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর