Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা Finance 2nd Paper

HSC Finance 2nd Paper এর Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৬৭৮

প্রশ্ন

Finance 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCFinance 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

'কপোতাক্ষ' ব্যাংক দেশের শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান, মূলধন সরবরাহ ও শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে অবলেখকের ভূমিকা পালন করে। অপরদিকে 'পদ্মা ব্যাংক' কোনো বিশেষ ক্ষেত্রের উনড়বয়নের জন্য ঋণ প্রদান করার পাশাপাশি জনগণের আমানত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি খাতে অর্থ বিনিয়োগ করে থাকে। নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংক দুটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে।
ক
ব্যাসেল-২ কী?

উত্তর

ঝুকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বা প্রবর্তিত দ্বিতীয় নির্দেশনা বা বিধি-বিধান ব্যাসেল ২ নামে পরিচিত।
খ
গারনিশি অর্ডার কেন জারি করা হয়? ব্যাখ্যা কর।

উত্তর

সরকারের বিশেষ আইন বলেন ও সংবিধানের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয় এবং যা স্বনিয়ন্ত্রণ ব্যবস্থায়স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয় তাকে স্বায়ত্বশাসিত ব্যাংক বলে পাওনাদারের অর্থ আদায়ের উদ্দেশ্যে আদালত ব্যাংকের প্রতি এরুপ আদেশ জারি করেন। কোন ব্যক্তি যদি পাওনাদারের দাবি পূরণ করতে ব্যর্থ হয় এক্ষেত্রে পানাদার আদালতের নিকট তার বিরুদ্ধে মামলা করতে পারবে এবং যদি মামলায় প্রমাণ হয় তাহলে আদালত ওই ব্যক্তির ব্যাংকে তার ব্যাংক হিসাব বন্ধ করার জন্য আদেশ দিতে পারেন এটিকে ব্যাংকেরর গার্নিশি অর্ডার বলে।
গ
উদ্দীপকে বর্ণিত 'পদ্মা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।

উত্তর

Out of syllabus.
ঘ
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে 'কপোতাক্ষ' ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা পালন করে। তুমি কি একমত? তোমার মতামত দাও।

উত্তর

Out of syllabus.

সম্পূর্ণ প্রশ্ন দেখো

পুরবী ব্যাংক লি. গরম কাপড় ব্যবসায়ীদের প্রচুর ঋণ দেয়। এ বছর শীত কম থাকায় অনেক ব্যবসায়ী বেকাদায় পড়ে তাদের ব্যবসায় গুটিয়ে নিয়েছে। ব্যাংকের ঋণের টাকা ঠিকমত আদায় হচ্ছে না। আমানতকারীগণ তাদের অর্থ ফেরত নেওয়ার জন্য ব্যাংকে ধর্ণা দিচ্ছে।

Barisal · 2017

ক
ব্যাংক কী?

উত্তর

ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয় ও ব্যাংকিং সংক্রান্ত কাজ সম্পাদন করে।
খ
KYC নীতি কেন গ্রহণ করা হয়?

উত্তর

গ্রাহক সম্পর্কে তথ্য সংরক্ষণে KYC নীতি গ্রহণ করা হয়। KYC নীতি গ্রহণে গ্রাহক দ্বারা KYC ফরম পূরণ বাধ্যতামূলক। ব্যাংক হিসাব খোলার সময় আবেদন ফর্মের সাথে আবেদনকারীর সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত এ ফরম হিসাবগ্রহীতাকে পূরণ করতে হয়। ব্যাংক কর্তৃপক্ষ এর সত্যতা যাচাই করে স্বাক্ষর করেন। মূলত ভূয়া গ্রাহক চিহ্নিতকরণ ও অবৈধ লেনদেন বন্ধ করাই এর উদ্দেশ্য।
গ
পুরবী ব্যাংক লি. বর্তমানে কি সমস্যায় পড়েছে? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে পুরবী ব্যাংক লি. বর্তমানে তারল্য সংকটে পড়েছে। তারল্য সংকট বলতে গ্রাহকদের অর্থ চাহিবামাত্র ফেরতদানে ব্যর্থ হওয়াকে বোঝায়। সঞ্চয়ী হিসাব ও চলতি হিসাবের মাধ্যমে গৃহীত অর্থ ব্যাংক অবশ্যই গ্রাহককে চাহিবামাত্র ফেরত দিতে বাধ্য। আর এজন্যই প্রতিটি বাণিজ্যিক ব্যাংককে আমানতের একটি নির্দিষ্ট অংশ নগদে সংরক্ষণ করতে হয়। যাতে তারা তারল্য সংকটে না পড়ে। উদ্দীপকের পুরবী ব্যাংক লি. গরম কাপড়ের ব্যবসায়ীদের প্রচুর ঋণ দিয়ে থাকে। এ বছর শীত কম থাকায় অনেক ব্যবসায়ী তাদের ব্যবসায় গুটিয়ে নিয়েছে। এ পরিস্থিতিতে ঋণের টাকা ঠিকমতো আদায় হচ্ছে না। তাই ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে, ব্যাংকটি নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ না করেই অধিক পরিমাণে ঋণ দিয়েছে। সুতরাং, ব্যাংকটি তারল্য নীতি মেনে না চলায় বর্তমানে তারল্য সংকটে পড়েছে। [সহায়ক তথ্য] তারল্য: গ্রাহকের অর্থ চাহিবামাত্র ফেরতদানের সামর্থ্যকে তারল্য বলে।
ঘ
উদ্দীপকের ব্যাংকটির কি একক ক্ষেত্রে ঋণ দেওয়া যুক্তিযুক্ত হয়েছে? বুঝিয়ে লেখ।

উত্তর

উদ্দীপকে একটি মাত্র ক্ষেত্রে ঋণ প্রদানে ঝুঁকির মাত্রা বেশি হওয়ায় ব্যাংকটির এরূপ ঋণ দেয়া যুক্তিযুক্ত হয়নি। বাণিজ্যিক ব্যাংকের সফলতার অন্যতম একটি কৌশল হলো বিনিয়োগের ঝুঁকির মাত্রা কমানো। এক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করে এ ধরনের ঝুঁকি হ্রাস করা যায়। উদ্দীপকে পুরবী ব্যাংক গরম কাপড়ের ব্যবসায়ীদের প্রচুর ঋণ দেয়। এ বছর শীত কম থাকায় তাদের অনেকেই ব্যবসায়ে ভালো করতে পারেনি। তাই ব্যাংকের ঋণের টাকাও ঠিকমতো আদায় হচ্ছে না। এই ধরনের বিনিয়োগ করে পুরবী ব্যাংক বৈচিত্র্যায়নের নীতিটি ভঙ্গ করেছে। ব্যাংকটি যদি বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী সম্পূর্ণ অর্থ শুধু কাপড় ব্যবসায়ীদের না দিয়ে অন্যান্য ক্ষেত্রেও যদি বিনিয়োগ করতো, তাহলে ব্যাংকটি তার প্রদত্ত ঋণের ঝুঁকির মাত্রা কমাতে পারতো। এরূপ একটি ক্ষেত্রে বিনিয়োগ বা ঋণ দেয়ায় পুরবী ব্যাংকের আয়ের সম্ভাবনা হ্রাস পেয়ে ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায়, ব্যাংকের এরূপ সিদ্ধান্ত যৌক্তিক হয়নি। [সহায়ক তথ্য] বৈচিত্র্যায়নের নীতি: মূলধনের সম্পূর্ণ অর্থ একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করাকে বৈচিত্র্যায়নের নীতি বলে।

আর্থিকভাবে শক্তিশালী বাণিজ্যিক ব্যাংক 'সান ব্যাংক লি.' অপেক্ষাকৃত দুর্বল দুটি বাণিজ্যিক ব্যাংক 'মুন ব্যাংক লি.' এবং 'ভেনাস ব্যাংক লি.'-এর অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ গ্রহণের প্রস্তাব দিল। কিন্তু 'মুন ব্যাংক লি.' এবং 'ভেনাস ব্যাংক লি.' সে প্রস্তাব প্রত্যাখ্যান করল। ব্যাংক দুটি যৌথভাবে সহযোগিতার ভিত্তিতে একই ব্যবস্থাপনার অধীনে নিজেদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা শুরু করল।

Jessore · 2017

ক
গারনিশি অর্ডার কী?

উত্তর

আদালত কর্তৃক ব্যাংকের ওপর গ্রাহকের হিসাব বন্ধের নির্দেশকে গারনিশি আদেশ বলে। [সহায়ক তথ্য] উদাহরণ: মনে করি, মি. রহমান উত্তরায় একটি ফ্ল্যাট ক্রয়ের জন্য FR হাউজিং কে ৬০ লক্ষ টাকা পরিশোধের শর্তে চুক্তিবদ্ধ হন। তিনি অগ্রিম ২০ লক্ষ টাকা পরিশোধ করেন। তবে কয়েক মাস পর আর্থিক সংকটের কারনে FR হাউজিং বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে মি. রহমান তার পরিশোধিত অর্থ পুনরুদ্ধারে FR হাউজিং-এর ব্যাংক হিসাব বন্ধের জন্য আদালতের মাধ্যমে গারনিশি অর্ডার জারি করতে পারবেন।
খ
'ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে'- ব্যাখ্যা করো।

উত্তর

বাণিজ্যিক ব্যাংক অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য দলিল দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার ইত্যাদি হলো ব্যাংক সৃষ্ট বিনিময় মাধ্যম। এই সব দলিল ও উপকরণ দ্বারা সহজে অর্থ লেনদেন করা যায়। উপরোক্ত দলিল ও উপকরণের প্রচলন ঘটিয়ে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।
গ
উদ্দীপকে সান ব্যাংক, সাংগঠনিক কাঠামোভিত্তিক কোন ধরনের ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে 'সান ব্যাংক লি.' সংগঠনিক কাঠামো অনুযায়ী গ্রুপ ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল। গ্রুপ ব্যাংকিং পদ্ধতিতে একটি বড় ব্যাংক অন্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। বড় ব্যাংকটি অন্য ব্যাংকগুলোর অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে এ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। উদ্দীপকে 'সান ব্যাংক লি.' একটি বাণিজ্যিক ব্যাংক। 'সান ব্যাংক লি.' অন্য দুটি বাণিজ্যিক ব্যাংক 'মুন ব্যাংক লি.' ও 'ভেনাস ব্যাংক লি.'-কে সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে ব্যাংক ব্যবসায় পরিচালনার ধরন পরিবর্তনের প্রস্তাব দেয়। এক্ষেত্রে সান ব্যাংক চেয়েছিল মুন ও ভেনাস ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে ব্যাংক দুটিকে নিয়ন্ত্রণ করতে। অর্থাৎ এ ব্যবস্থায় মুন ও ভেনাস ব্যাংক হতো সান ব্যাংকের অধীনস্থ ব্যাংক, যা গ্রুপ ব্যাংকিং পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, 'সান ব্যাংক লি.' অন্য দুটি ব্যাংককে গ্রুপ ব্যাংক গঠনেরই প্রস্তাব করেছিল।
ঘ
মুন ব্যাংক ও ভেনাস ব্যাংক কর্তৃক সান ব্যাংকের প্রদত্ত প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর

উদ্দীপকে 'মুন ব্যাংক লি.' ও 'ভেনাস ব্যাংক লি.' যৌথভাবে চেইন ব্যাংক গঠনের উদ্দেশ্যে 'সান ব্যাংক লি.' এর প্রস্তাব প্রত্যাখ্যান করে। চেইন ব্যাংকিং পদ্ধতিতে প্রতিটি ব্যাংকের স্বাধীনসত্ত্বা বজায় থাকে। এক্ষেত্রে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্দীপকে 'সান ব্যাংক লি.' অন্য দুটি বাণিজ্যিক ব্যাংক 'মুন ব্যাংক লি.' ও 'ভেনাস ব্যাংক লি.'-কে গ্রুপ ব্যাংক গঠনের প্রস্তাব দেয়। 'মুন ব্যাংক লি.' ও 'ভেনাস ব্যাংক লি.' এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ব্যাংক দুটি যৌথভাবে সহযোগীতার ভিত্তিতে ও একই ব্যবস্থাপনায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এখানে একই ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মুন ব্যাংক ও ভেনাস ব্যাংক স্বাধীনভাবেই কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ ব্যাংক দুটি চেইন ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করছে। এতে প্রতিটি ব্যাংকই নিজস্ব সিদ্ধান্ত ও মতামত অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। ব্যাংক দুটি যদি সান ব্যাংকের অধীনস্থ হতো তাহলে নিজস্ব সত্ত্বা হারাতো। এমনকি যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সান ব্যাংকের মতামত নিতে হতো। বর্তমানে ব্যাংক দুটির ক্ষেত্রে চেইন ব্যাংকিং ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা ও স্বাধীন সত্ত্বা উভয় বৈশিষ্ট্যই বজায় রয়েছে। তাই সান ব্যাংকের প্রদত্ত প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি যৌক্তিক।