উদ্দীপকের ব্যাংকটির পক্ষে কার্যকর নিয়ন্ত্রণের ব্যর্থতার মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের গোমতি ব্যাংটির পক্ষে কার্যকর নিয়ন্ত্রণের ব্যর্থতার অন্যতম কারণ হলো দক্ষ ব্যবস্থাপনার অভাব। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা একটি বৃহদায়তন আর্থিক প্রতিষ্ঠানের মতো। এক্ষেত্রে হোল্ডিং ব্যাংকের নিয়ম-নীতি অধীনস্থ ব্যাংকগুলো মানতে বাধ্য থাকে। তাই হোল্ডিং ব্যাংকের ঊর্ধ্বতনদের দক্ষ ব্যবস্থাপনার ওপর ব্যাংকের সফলতা অনেকটা নির্ভর করে। উদ্দীপকের গোমতি ব্যাংক গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলে। পরবর্তীতে পরিচালনা পর্ষদ পরিবর্তন হওয়ায় ব্যাংকটি আগ্রাসী ব্যাংকিং নীতি ও কার্যক্রম গ্রহণ করে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্যাংকের অফিস প্রতিষ্ঠা করলেও যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপে প্রতিষ্ঠানটি হিমসিম খাচ্ছে। কারণ দক্ষ ব্যবস্থাপনার অভাবে প্রতিষ্ঠানটি কার্যকর নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। উদ্দীপকের গোমতি- ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকের শাখা প্রতিষ্ঠা করায় শাখাগুলোর তদারকি করা প্রধান অফিসের ঊর্ধ্বতনদের পক্ষে অসুবিধা হচ্ছে। এছাড়া দক্ষ কর্মীবাহিনী গঠনেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ 'না করায় পরিচালনা ও নিয়ন্ত্রণেও হচ্ছে সমস্যা। যার ফলে বিশৃঙ্খলা বিরাজ করছে। এছাড়া ব্যাংকটির আগ্রাসী ব্যাংকিং নীতি ও কার্যক্রম শাখা অফিসগুলোর ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের গোমতি ব্যাংকটির পক্ষে কার্যকর নিয়ন্ত্রণের অন্যতম কারণ হলো দক্ষ ব্যবস্থাপনার অভাব।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটির পক্ষে কার্যকর নিয়ন্ত্রণের ব্যর্থতার মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর