“ব্যবসায়-বাণিজ্য প্রসারে দক্ষতা ব্যাংকের তুলনায় একতা ব্যাংক অধিক সহায়ক”- তুমি কি এই বক্তব্যের সাথে একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের ব্যাংক দুটির মধ্যে একতা ব্যাংক শাখা ব্যাংক হওয়ায় ব্যাংকটি দেশের ব্যবসায়-বাণিজ্য প্রসারে অধিক সহায়ক ভূমিকা রাখে। যে ব্যাংকিং ব্যবস্থায় একটি অফিসের মাধ্যমে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে একক ব্যাংক বলে। পক্ষান্তরে, যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা প্রতিষ্ঠা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে শাখা ব্যাংক বলে। উদ্দীপকে লক্ষণীয়, দক্ষতা ব্যাংক একটি অফিসের মাধ্যমে সকল কার্যক্রম দেশেই পরিচালনা করে। তাই বলা যায়, দক্ষতা ব্যাংক হলো একক ব্যাংক। একতা ব্যাংক দেশের সর্বত্র ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সুতরাং একতা ব্যাংক হলো শাখা ব্যাংক। দক্ষতা ব্যাংক কেবল একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করায় ব্যাংকটি অধিক মূলধন গঠনে অসমর্থ। এছাড়া শাখা না থাকায় সর্বদা অধিক পরিমাণ তারল্য সংরক্ষণ করায় ঋণদান ও বিনিয়োগ সামর্থ্য হ্রাস পায়। পক্ষান্তরে, শাখা ব্যাংক বৃহদায়তন প্রতিষ্ঠান বিধায় অধিক মূলধন গঠন এবং মূলধনের গতিশীলতা বাড়াতে সক্ষম হয়। ফলে ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠানে ঋণদান ও বিনিয়োগ কার্যক্রম অনেক বিস্তৃতি করার সুযোগ পায়। তাছাড়া দেশে-বিদেশে শাখা থাকায় উক্ত ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে ব্যবসায়-বাণিজ্যের প্রসার। ঘটে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ব্যাংক দুটির মধ্যে একতা ব্যাংক শাখা ব্যাংক হওয়ায় উক্ত ব্যাংক দেশের, ব্যবসায়-বাণিজ্য প্রসারে অধিক সহায়ক।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
“ব্যবসায়-বাণিজ্য প্রসারে দক্ষতা ব্যাংকের তুলনায় একতা ব্যাংক অধিক সহ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর