উদ্দীপকে A ব্যাংক লি. এবং B ব্যাংক লি. এর মধ্যে তুলনামূলক পার্থক্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের A ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক এবং B ব্যাংক অতালিকাভুক্ত ব্যাংক বিধায় উভয় ব্যাংকের মধ্যে পার্থক্য বিদ্যমান। কেন্দ্রীয় ব্যাংকের সদস্যভুক্ত ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক বলা হয়। অন্যদিকে, যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্যভুক্ত নয় এবং নিজের নিয়ম দ্বারা পরিচালিত হয় তাকে অতালিকাভুক্ত ব্যাংক বলে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান। উদ্দীপকের A ব্যাংক হলো তালিকাভুক্ত ব্যাংক এবং B ব্যাংক হলো অতালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত হয়। অন্যদিকে অতালিকাভুক্ত ব্যাংক নিজস্ব নিয়ম দ্বারা পরিচালিত হয়। তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্য। অন্যদিকে, অতালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্য নয়। তালিকাভুক্ত ব্যাংকে লেনদেন কম ঝুঁকিপূর্ণ ও নিরাপদ। অন্যদিকে, অতালিকাভুক্ত ব্যাংকে লেনদেন অধিক ঝুঁকিপূর্ণ। তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত নিকাশ ঘর ও ঋণ সুবিধা পায়। অন্যদিকে, অতালিকাভুক্ত ব্যাংক এ ধরনের সুবিধা পায় না। তাই বলা যায়, A ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক এবং B ব্যাংক অতালিকাভুক্ত ব্যাংক বিধায় উভয় ব্যাংকের মধ্যে তুলনামূলক পার্থক্য বিদ্যমান।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে A ব্যাংক লি. এবং B ব্যাংক লি. এর মধ্যে তুলনামূলক পার্থক্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর