ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর: ঋণের পরিমাণ কাম্যমাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে। কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি বলে। ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতিগুলো হলো ঋণের বরাদ্দকরণ নীতি, ভোক্তাঋণ নিয়ন্ত্রণ, জামানতি ঋণের প্রান্তিক হারের পরিবর্তন, প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, নৈতিক প্ররোচনা এবং প্রচারণা পদ্ধতি।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তর