উদ্দীপকে উল্লিখিত 'বরাক ব্যাংক লি.' সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'বরাক ব্যাংক লি.' হলো সংগঠন কাঠামোর ভিত্তিতে একটি শাখা ব্যাংক। যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় কার্যালয়ের অধীনে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে শাখা ব্যাংক নামে অভিহিত করা হয়। শাখা ব্যাংক গ্রাহকদের বিস্তৃত ব্যাংকিং সেবা দিয়ে থাকে। উদ্দীপকের 'বরাক ব্যাংক লি.' জনগণকে বৃহৎ পরিসরে ব্যাংকিং সেবা প্রদান ও মুনাফা অর্জনের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে। ফলে ব্যাংকটি বিভিন্ন শাখার মাধ্যমে জনগণ থেকে আমানত সংগ্রহ করে অধিক মূলধন গঠন করতে পারছে। পাশাপাশি একাধিক শাখা অফিসের উপস্থিতির কারণে ব্যাংকটি জনগণকে আধুনিক ব্যাংকিং সেবা দিতে সমর্থ হচ্ছে। মূলত শাখা ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকগুলো দেশের বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, উদ্দীপকে 'বরাক ব্যাংক লি.' সংগঠন কাঠামোর ভিত্তিতে একটি শাখা ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'বরাক ব্যাংক লি.' সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর