উদ্দীপকে উল্লিখিত 'ক' ব্যাংক কর্তৃক তিনটি বাণিজ্যিক ব্যাংক এ, বি ও সি এর নিয়ন্ত্রণ গ্রহণের মাধ্যমে তারা কি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হবে? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' ব্যাংক কর্তৃক তিনটি বাণিজ্যিক ব্যাংক এ, বি ও সি এর নিয়ন্ত্রণ গ্রহণের মাধ্যমে অর্থাৎ গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের মাধ্যমে তারা বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে বলে আমি মনে করি। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় প্রতিযোগিতায় টিকে থেকে মুনাফা অর্জনের লক্ষ্যে কিছু দুর্বল ব্যাংক একটি বড় ব্যাংকের অধীনে জোটবদ্ধ হয়। এক্ষেত্রে যে ব্যাংকের অধীনে একত্র হয়, তা হলো হোল্ডিং ব্যাংক। আর যেসব ব্যাংক একত্র হয় তাদের সাবসিডিয়ারি ব্যাংক বলা হয়। উদ্দীপকে 'ক' ব্যাংক একটি শক্তিশালী ব্যাংক। ব্যাংকটি অপেক্ষাকৃত দুর্বল তিনটি বাণিজ্যিক ব্যাংক এ, বি ও সি এর বেশিরভাগ শেয়ার ক্রয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। অর্থাৎ গ্রুপ ব্যাংকিং গঠনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে 'ক' ব্যাংক হলো হোল্ডিং ব্যাংক এবং এ, বি ও সি ব্যাংক হলো সাবসিডিয়ারি ব্যাংক। গ্রুপ ব্যাংকিংয়ের ফলে বৃহদায়তন ব্যাংকিংয়ের সুবিধা পাওয়া যায়। ফলে জনগণকে অধিক সেবা প্রদান সম্ভব হয়। এছাড়া হোল্ডিং ব্যাংক ও সাবসিডিয়ারি ব্যাংকগুলোর মূলধন মিলে পর্যাপ্ত মূলধন কাঠামোর সৃষ্টি হয়। এর ফলে বিনিয়োগ ও ঋণদান ক্ষমতা বৃদ্ধি পায় এবং প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয়। তাই বলা যায়, 'ক' ব্যাংক কর্তৃক তিনটি বাণিজ্যিক ব্যাংক এ. বি ও সি এর নিয়ন্ত্রণ গ্রহণের মাধ্যমে গ্রুপ ব্যাংকিং ব্যবসায়ে প্রবেশের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' ব্যাংক কর্তৃক তিনটি বাণিজ্যিক ব্যাংক এ, বি ও …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর