উদ্দীপক অনুযায়ী আধুনিক ব্যাংক ব্যবস্থার উন্নয়নের পেছনে উত্তরসূরিদের অবদান সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: আধুনিক ব্যাংক ব্যবস্থার উন্নয়নের পেছনে স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণির অবদান উল্লেখযোগ্য। আধুনিক যুগে ব্যাংকিং ব্যবস্থার গোড়াপত্তনে প্রধান ভূমিকা পালন করে স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণি। তাদেরকে আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বসূরি বলা হয়। সভ্যতার শুরুতে বিত্তবান শ্রেণি তাদের সম্পদের নিরাপদ সংরক্ষক হিসেবে স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণিদের বেছে নেয়। তারা সৎ ও বিশ্বস্ত ছিল। তারা বিভিন্ন দলিলও প্রচলন করেন। যেমন- জমা রসিদ, উত্তোলন চিঠা, ব্যাংক নোট ইত্যাদি। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী আধুনিক ব্যাংকিং ব্যবস্থার পেছনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অবদান সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এ শ্রেণিপেশার মানুষ যাদের আধুনিক ব্যাংকের পূর্বসুরি বলা হয় তারা হলো স্বর্ণকার শ্রেণি, মহাজন শ্রেণি এবং ব্যবসায়ী শ্রেণি। তাদের সেই অর্থনৈতিক কার্যাবলি (যেমন- জমা রসিদ, উত্তোলন রসিদ ইত্যাদি) সাথে আজকের আধুনিক ব্যাংকিং ব্যবস্থার অনেক মিল পরিলক্ষিত হয়। স্বর্ণকার শ্রেণি তখনকার সময়ে মুদ্রা বা স্বর্ণালঙ্কার জমাকারীদেরকে একটি জমা রসিদ সরবরাহ করতেন। আবার উত্তোলনের সময় জমাকারীদের কাছ থেকে একটি উত্তোলন রসিদ সংগ্রহ করতেন। এটি বর্তমানে চেক হিসেবে আত্মপ্রকাশ করেছে। আবার, বন্ধকি ঋণ ও জামানতি ঋণের ধারণা এসেছে মহাজন শ্রেণি থেকে। পাশাপাশি ইহুদি ব্যবসায়ীদের ব্যবসায়ে ব্যবহৃত ডিপোজিট স্লিপ, উত্তোলন চিঠা প্রভৃতি ব্যাংক ব্যবসায়ের অস্তিত্বের প্রমাণ বহন করে। তাই বলা যায়, আধুনিক ব্যাংক ব্যবসায়ের উন্নয়নের পেছনে উত্তরসূরিদের অবদান অনস্বীকার্য।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী আধুনিক ব্যাংক ব্যবস্থার উন্নয়নের পেছনে উত্তরসূরিদের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর