উদ্দীপকে উল্লিখিত আদালতের নির্দেশনাটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আদালতের নির্দেশটি গারনিশি আদেশ নামে পরিচিত। গ্রাহকের কোনো হিসাব বন্ধ করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের ওপর যে আদেশ দেওয়া হয়, তাই গারনিশি আদেশ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ করার জন্য এ আদেশ দেওয়া হয়। আদালত এ আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত গ্রাহক ঐ হিসাবে কোনো লেনদেন করতে পারেন না। উদ্দীপকে জনাব সিফাতের চিত্রা ব্যাংকের নীলগঞ্জ শাখায় হিসাব রয়েছে। তিনি উক্ত হিসাবের মাধ্যমে তার ব্যবসায়িক লেনদেন করে আসছেন। উক্ত ব্যাংকের একটি চলতি হিসাবে তার ১০ লক্ষ টাকা জমা আছে। তবে গতকাল ব্যাংক থেকে তাকে জানানো হয়, তার এই হিসাবে জমা সম্পূর্ণ ১০ লক্ষ টাকার ওপর লেনদেন বন্ধের জন্য আদালত থেকে একটি নির্দেশ এসেছে। সুতরাং আদালত জনাব সিফাতের চলতি হিসাবটি বন্ধের জন্য ব্যাংকের ওপর গারনিশি আদেশ জারি করেছে। সাধারণত ব্যাংকের গ্রাহক অনেক সময় তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হলে খঋণদাতা আদালতের শরণাপন্ন হলে আদালত এ ধরনের নির্দেশ দেয়।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আদালতের নির্দেশনাটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর