ব্যাংকটি গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়নে এবং প্রবৃদ্ধি অর্জনে কী ধরনের ভূমিকা রেখেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চিত্রা ব্যাংক একটি শাখা ব্যাংক হিসেবে গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়নে এবং প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি প্রধান অফিসের অধীনে দেশে-বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে শাখা ব্যাংক পরিচালিত হয়। এ ব্যাংকের শাখাগুলোর আলাদা কোনো সত্তা থাকে না। ব্যাংকের প্রতিটি শাখাই একই আদর্শ ও নীতি মেনে চলে। উদ্দীপকে চিত্রা ব্যাংক লি. একটি শাখা ব্যাংক। সারা দেশব্যাপী ৭১৫ টি শাখার মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের সেবা দিয়ে থাকে। যার ফলে ব্যাংকটির গ্রাহক সংখ্যা যেমন অনেক বেশি তেমনি বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদানের সুযোগও বেশি। উদ্দীপকে চিত্রা ব্যাংক অধিক সংখ্যক গ্রাহকের কাছে তাদের বিস্তৃত ব্যাংকিং সেবা পৌছে দিতে সক্ষম হচ্ছে। যার ফলে গ্রাহকদের সাথে তাদের সম্পর্কের উন্নয়ন ঘটছে। এছাড়া ব্যাংকটি শাখা ব্যাংক হিসেবে শিল্প ও ব্যবসা-বাণিজ্যে ঋণদান এবং বিনিয়োগ করে থাকে। এছাড়া ব্যবসায়ীদেরকে বৈদেশিক বাণিজ্য সুবিধাসহ অন্যান্য সেবা দিয়ে থাকে। এর ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
ব্যাংকটি গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়নে এবং প্রবৃদ্ধি অর্জনে কী ধরন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর