উদ্দীপকে উল্লিখিত 'গড়াই ব্যাংক' এর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থান নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'গড়াই ব্যাংক'-এর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ব্যাসেল-২ অনুযায়ী কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাসেল-২ হলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঝুঁকিভিত্তিক মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য জারিকৃত নির্দেশনা। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক ব্যাসেল-২ জারি করে। ব্যাসেল-২ অনুযায়ী, তালিকাভুক্ত ব্যাংককে নির্দিষ্ট হারে সংরক্ষিত মূলধন ও পরিশোধিত তহবিল সংরক্ষণের নির্দেশনা রয়েছে। উদ্দীপকে 'গড়াই ব্যাংক' দীর্ঘসময় ধরে কয়েকজন ঋণখেলাপি ব্যক্তিকে ঋণ দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ সঞ্চিতি তহবিল সংরক্ষণ ছাড়াই ব্যাংকটি শেয়ারবাজারে বেশি ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করছে। মূলধনের আদর্শমান সংরক্ষণ না করায় 'গড়াই ব্যাংক'-এর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশ ব্যাংক মূলধনের আদর্শমান সংরক্ষণের জন্য 'গড়াই ব্যাংক'কে ব্যাসেল-২-এর নির্দেশনা জারি করে। এতে গড়াই ব্যাংকের মুখ্য মূলধন (Core capital), সম্পূরক মূলধন (Supplementary capital) এবং অতিরিক্ত সম্পূরক মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত হবে। এর ফলে ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সংরক্ষিত হবে। কিন্তু গড়াই ব্যাংক উক্ত নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণ খাতে আমানতকৃত অর্থ বিনিয়োগ করে, যা রোধ করতে কেন্দ্রীয় ব্যাংক গড়াই ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। তাই বলা যায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এরূপ নির্দেশনা বা শাস্তির সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'গড়াই ব্যাংক' এর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কঠোর অব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর