উদ্দীপকে উল্লিখিত 'অগ্রব্যাংক' কার্যাবলির ভিত্তিতে কোন প্রকার ব্যাংক?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'অগ্রব্যাংক' কার্যাবলির ভিত্তিতে একটি মিশ্র ব্যাংক। মিশ্র ব্যাংক মূলত বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংক ব্যবস্থার সমন্বিত রূপ। এই ব্যাংক সাধারণ জনগণের আমানত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি খাতে অর্থ বিনিয়োগ করে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংক একটি মিশ্র ব্যাংক। উদ্দীপকে 'অগ্রব্যাংক' দেশের কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে তাদের আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণদানে কাজ করে। অর্থাৎ ব্যাংকটি বিশেষায়িত ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে। আবার ব্যাংকটি এসব কাজের পাশাপাশি সাধারণ জনগণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ ও ঋণদান করে থাকে। ব্যাংকটির এ ধরনের কার্যক্রম বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। এ থেকে বোঝা যায়, 'অগ্রব্যাংক' বিশেষায়িত ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার সমন্বিত রূপ। তাই বলা যায়, 'অগ্রব্যাংক' কার্যাবলির ভিত্তিতে একটি মিশ্র ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'অগ্রব্যাংক' কার্যাবলির ভিত্তিতে কোন প্রকার ব্যাংক?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর