উদ্দীপকে উল্লিখিত 'তিস্তা ইনভেস্টমেন্ট' ব্যাংক কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: জাউদ্দীপকে উল্লিখিত 'তিস্তা ইনভেস্টমেন্ট' ব্যাংক কার্যাবলির ভিত্তিতে একটি বিনিয়োগ ব্যাংক। বিনিয়োগ ব্যাংক দেশের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্য ও দীর্ঘমেয়াদি মূলধন সরবরাহের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। এরূপ ব্যাংক শেয়ার, বন্ড ইত্যাদি বিনিয়োগের হাতিয়ার বিক্রির ক্ষেত্রে অবলেখকের ভূমিকা পালন করে। এছাড়া বিনিয়োগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কাজ করে। উদ্দীপকের 'তিস্তা ইনভেস্টমেন্ট' আর্থিকভাবে শক্তিশালী একটি ব্যাংক। এ ব্যাংকটি বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। এছাড়াও নতুন প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসতে চাইলে অবলেখকের দায়িত্ব পালন করে। সাধারণত বিনিয়োগ ব্যাংক সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়ে সহায়তা করে থাকে। এছাড়াও বিভিন্ন মেয়াদি ঋণ সুবিধা ও আর্থিক পরামর্শ প্রদান করে। তাই বলা যায় উদ্দীপকের তিস্তা ইনভেস্টমেন্ট একটি বিনিয়োগ ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'তিস্তা ইনভেস্টমেন্ট' ব্যাংক কার্যাবলির ভিত্তিতে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর