উদ্দীপকের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপ গ্রহণের সাথে তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'ব্যাসেল-২' অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপ গ্রহণ সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি। তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে BIS কর্তৃক প্রবর্তিত বিধি-বিধানকে 'ব্যাসেল-২' বলে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকির পরিমাপ ও মূলধন বিপণনের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য বিধি-বিধান তৈরি ও তা উপস্থাপনের লক্ষ্যে 'ব্যাসেল-২' কমিটি প্রতিষ্ঠা করা হয়। এটিকে আন্তর্জাতিক স্মারক হিসেবে বিবেচনা করা হয়। উদ্দীপকে তিস্তা ইনভেস্টমেন্ট একটি শক্তিশালী বিনিয়োগ ব্যাংক। এটি বিভিন্ন ধরনের কার্যাবলি সম্পাদন করে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক লক্ষ করেছে যে, কিছু ব্যাংক তাদের মূল কাজের বাইরে গিয়ে শেয়ারবাজারে বেশি বিনিয়োগ করছে। এছাড়া বেশি ঝুঁকিপূর্ণ খাতে ঋণ দিচ্ছে এবং প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণেও গাফিলতি করছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংকের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে যাচ্ছে। 'ব্যাসেল-২'-এর নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে এমন পরিমাণ মূলধন সংরক্ষণ করতে হবে যাতে আমানতকারীরা কখনো ঝুঁকির মধ্যে না পড়ে। এ নির্দেশনার ফলেই ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল সংরক্ষণ করতে হয়। এছাড়া শ্রেণিভিত্তিক ঋণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক প্রভিশন সংরক্ষণ ও শেয়ার বাজারসহ ঝুঁকিপূর্ণ খাতে বেশি বিনিয়োগ করতে পারে না। আর এসব নির্দেশনা অমান্য করলে কেন্দ্রীয় ব্যাংক অমান্যকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়। তাই বলা যায়, 'ব্যাসেল-২' অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের কঠোর ব্যবস্থা গ্রহণ সম্পূর্ণ যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপ গ্রহণের সাথে তুমি ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর