"উদ্দীপকের প্রত্যাশা ব্যাংকটির কাঠামো অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে"- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "উদ্দীপকের প্রত্যাশা ব্যাংকটির শাখা ব্যাংকিং কাঠামো অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব পালন করে"- এর সাথে আমি একমত। একাধিক অফিসের মাধ্যমে পরিচালিত ব্যাংককে শাখা ব্যাংক বলা হয়। শাখা অফিসগুলো কেন্দ্রীয় অফিস কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকে প্রত্যাশা ব্যাংক নিয়ন্ত্রণকারী ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত হয়। ব্যাংকটি দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত নিজস্ব অফিসের মাধ্যমে আমানত গ্রহণ, ঋণদান এবং ব্যবসায়-বাণিজ্যে সহায়তা করে থাকে। অর্থাৎ 'প্রত্যাশা ব্যাংকটি কাঠামো অনুযায়ী শাখা ব্যাংক হিসেবে গঠিত হয়েছে। এটি কেন্দ্রীয় ব্যাংকের একটি তালিকাভুক্ত ব্যাংক। উদ্দীপকে প্রত্যাশা ব্যাংকটির শাখা সারাদেশে বিদ্যমান থাকায় ব্যাংকটি গ্রাহকদের বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদানে সক্ষম হচ্ছে। ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করায় গ্রাহকদের আমানত সংগ্রহের মাধ্যমে মূলধন গঠন করছে। উক্ত মূলধন থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে ব্যাংকটি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। তাই বলা যায়, 'B [গণিত] ব্যাংকটির কাঠামো শাখা ব্যাংক হওয়ায় ব্যাংকটি অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব পালন করে।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
"উদ্দীপকের প্রত্যাশা ব্যাংকটির কাঠামো অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর