উদ্দীপকে উল্লিখিত পূর্বসূরি কারা এবং কীভাবে ব্যাংক ব্যবসায় গড়ে তোলার ক্ষেত্রে অবদান রেখেছেন? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখত পূর্বসূরি হলো স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণি। ব্যাংক ব্যবসায় গড়ে তোলার ক্ষেত্রে এদের অবদান অনেক বেশি। সভ্যতার শুরু থেকেই মানুষ কোনো না কোনোভাবে দ্রব্য বিনিময় এবং মুদ্রাব্যবস্থার সাথে জড়িত ছিল। তখন থেকেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে মুদ্রা ব্যবহার করে আসছে। একটি বিশেষ শ্রেণির মানুষ এসব অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো মহাজন, স্বর্ণকার, ঋণের ব্যবসায়ী ইত্যাদি। এসব শ্রেণির লোকদেরকেই আধুনিক ব্যাংকের পূর্বসূরি হিসেবে আখ্যায়িত করা হয়। উদ্দীপকে বর্তমান আধুনিক ব্যাংকিং ব্যবসার পেছনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অবদান স্বীকার করা হয়েছে। আধুনিক ব্যাংকিং ব্যবস্থার পেছনে অনেকের ভূমিকা থাকলেও বিশেষ করে স্বর্ণকার শ্রেণি, মহাজন শ্রেণি ও ব্যবসায়ী শ্রেণি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এসব শ্রেণি পেশার মানুষ বিভিন্ন সময়ে জমা রসিদ উত্তোলন চিঠা ও উত্তোলন রসিদ, লিখিত দলিল বা আদেশনামা ইত্যাদির মাধ্যমে লেনদেন সম্পাদন করত। যার ফলশ্রুতিতে আজকের দিনে চেক, ব্যাংক নোট, বিনিময় বিল ইত্যাদি বহিঃপ্রকাশ ও প্রচলন লক্ষণীয়। তাই বলা যায়, পূর্বসূরিদের গড়ে তোলার ক্ষেত্রে অবদান রেখেছে। অনেক কাজ বর্তমান ব্যাংক ব্যবসায় গড়ে তোলার ক্ষেত্রে অবদান রেখেছে।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পূর্বসূরি কারা এবং কীভাবে ব্যাংক ব্যবসায় গড়ে তোলা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর