“দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম"-উদ্দীপকের আলোকে উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম-উক্তিটি যৌক্তিক বলে আমি মনে করি। ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা ও ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবসায়ের গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও বহুমুখী। ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ সংগ্রহ করে তা উৎপাদনমুখী খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখে। উদ্দীপকের বর্ণনা অনুসারে, বর্তমানে ব্যাংক ব্যবসায় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক জনগণের সংগৃহীত আমানত বিভিন্ন খাতে ঋণদান ও বিনিয়োগ করে। এছাড়া জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করে দেশের মূলধন গঠনে সাহায্য করে। ব্যাংক কৃষি, শিল্প, ব্যবসায় ও অবকাঠামো খাতে ঋণ দেয়। ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। এতে বেকারত্ব হ্রাস এবং জনগণের জীবনযাত্রার মানোন্নত হয়। এছাড়া বিভিন্ন উৎপাদনমুখী খাতে বিনিয়োগের ফলে মোট দেশজ উৎপাদন বাড়ে যা জাতীয় উৎপাদন বাড়াতে সহায়ক। সেই সাথে ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সম্পাদনে ব্যবসায়ীদের সহায়তা করে। এছাড়া ব্যাংক ব্যবসায়ের তহবিল সঠিক খাতে প্রবাহিত হওয়ায় নতুন উদ্যোক্তা গঠিত ও প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হয়। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
“দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম"-উদ্দীপকে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর