উদ্দীপকে মিজ ভাবনার ব্যবসায় প্রসারে আলফা ব্যাংকে হিসাব খোলার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মিজা ভাবনার ব্যবসায় প্রসারে শাখা ব্যাংক তথা আলফা ব্যাংকে হিসাব খোলা যৌক্তিক হয়েছে। একাধিক শাখার মাধ্যমে পরিচালিত ব্যাংককে শাখা ব্যাংক বলা হয়। শাখা ব্যাংকের কার্যক্রম প্রধান অফিস কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এ ব্যাংক বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদানে সক্ষম। উদ্দীপকে মিজ ভাবনা প্রথমে এপেক্স ব্যাংকে হিসাব খুলে ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করেন। তিনি অফলাইনের পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসে তার ব্যবসায় পরিচালনা করেন। তবে উক্ত ব্যাংকের মাধ্যমে দেশের সব প্রান্তে লেনদেন করতে তিনি ব্যর্থ হচ্ছেন। কেননা এপেক্স ব্যাংকটি হলো একক ব্যাংক। তাই পরবর্তীতে তিনি ব্যবসায় প্রসারের কথা চিন্তা করে অন্য আরেকটি ব্যাংক তথা শাখা ব্যাংকে হিসাব খুলেন। উদ্দীপকে মিজ ভাবনার ব্যবসার পরিসর বেড়ে যাওয়ায় তাকে সারাদেশে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হচ্ছে। তাই যে ব্যাংকের শাখা সারাদেশে বিস্তৃত সে ব্যাংকেই তার হিসাব খোলা প্রয়োজন। এ. ক্ষেত্রে শাখা অফিসের অস্তিত্ব থাকায় আলফা ব্যাংকে হিসাব খোলা তার জন্য উপযোগী হয়েছে। এ ব্যাংকে হিসাব খুলে মিজ ভাবনা দেশের যেকোনো স্থানে ব্যাংকিং লেনদেন করতে পারবেন। তাই বলা যায়, মিজ ভাবনার জন্য আলফা ব্যাংকে হিসাব খোলা যৌক্তিক হবে।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে মিজ ভাবনার ব্যবসায় প্রসারে আলফা ব্যাংকে হিসাব খোলার যৌক্তি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর