"একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কাম্য সংখ্যক বাণিজ্যিক ব্যাংক থাকা বাঞ্ছনীয়"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কাম্যসংখ্যক বাণিজ্যিক ব্যাংক থাকা বাঞ্ছনীয়- উক্তিটি যথার্থ। যে ব্যাংক আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। একটি দেশের ব্যবসায়-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, একসময় বাংলাদেশে হাতে-গোনা কয়েকটি বাণিজ্যিক ব্যাংক থাকলেও বর্তমানে তার সংখ্যা কয়েকগুণ বেড়েছে। একটি ছোট্ট আয়তনের দেশে এতবেশি ব্যাংক প্রতিষ্ঠার পক্ষে-বিপক্ষে অনেক মতামত পরিলক্ষিত হয়। তবে কম বা বেশি নয়, কাম্যসংখ্যক বাণিজ্যিক ব্যাংক থাকা বাঞ্ছনীয়। অর্থনীতিতে বিভিন্ন খাত মূলত সঞ্চয় সংগ্রহ, ঋণ বিতরণ এবং বিনিয়োগ কার্যক্রমকে গতিশীল করে বাণিজ্যিক ব্যাংক। যদি দেশে পর্যাপ্ত সংখ্যক বাণিজ্যিক ব্যাংক থাকে তবে জনগণের কাছ থেকে সহজে সঞ্চয় সংগৃহীত হয় এবং তা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা সম্ভব হয়। ফলে কৃষি, শিল্প ও ব্যবসায় খাত উন্নত হয় এবং কর্মসংস্থান বাড়ে। তবে অতিরিক্ত ব্যাংক থাকলে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা দুর্বল ব্যবস্থাপনা এবং ঋণ ঝুঁকি বাড়তে পারে। তাই একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য কাম্যসংখ্যক বাণিজ্যিক ব্যাংক থাকা বাঞ্ছনীয়।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
"একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কাম্য সংখ্যক বাণিজ্যিক ব্যাংক থাকা বা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর