সামিনা যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে কার্যাবলির ভিত্তিতে তা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সামিনা যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কার্যাবলির ভিত্তিতে এটি হলো কর্মসংস্থান ব্যাংক। বেকার যুবক ও যুব-মহিলাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে, ঋণ সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত বিশেষায়িত ব্যাংককে কর্মসংস্থান ব্যাংক বলে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বেকার সমস্যা দূর করে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এ ব্যাংকের উদ্দেশ্য। উদ্দীপকে সামিনা যুব অধিদপ্তরের অধীনে সেলাই কাজের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ছোট একটা সেলাই কারখানা গড়তে চান। তাই ৫০,০০০ টাকা ঋণ নিতে চান। তিনি এমন একটি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন যে ব্যাংকটি বেকার সমস্যা দূরীকরণের জন্য যুবক ও যুবমহিলাদের সহজ শর্তে ঋণ দেয়। কার্যক্রম অনুযায়ী এ ধরনের উদ্দেশ্যে ঋণদানকারী বিশেষায়িত ব্যাংক হলো কর্মসংস্থান ব্যাংক। তাই বলা যায়, সামিনা যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কার্যাবলির ভিত্তিতে সেটি হলো, কর্মসংস্থান ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
সামিনা যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে কার্যাবলির ভিত্তিতে তা কোন ধরনের? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর