দেশের ক্ষুদ্র শিল্পের বিকাশে রাকিবকে ঋণ সরবরাহকারী ব্যাংকটির তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: দেশের ক্ষুদ্র শিল্পের বিকাশে রাকিবকে ঋণ সরবরাহকারী ব্যাংকটি হলো ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যাংক, যা যথেষ্ট তাৎপর্য বহন করে। দেশের ক্ষুদ্র ও কুটিরশিল্পকে আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য গঠিত বিশেষায়িত ব্যাংক হলো ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যাংক। এরূপ ব্যাংক ক্ষুদ্র ও কুটিরশিল্পের জন্য প্রোফাইল তৈরি, মূল্যায়ন এবং দীর্ঘ ও মধ্যমেয়াদি ঋণ মঞ্জুর করে। উদ্দীপকে রাকিব ছোট্ট একটি ব্যাংকের শাখায় গেলেন। যেখানে ছোট ও ঘরোয়া শিল্প গড়ে তুলতে ঋণ দেওয়া হয়। তিনি উক্ত ব্যাংক থেকে ঋণ পেয়ে সন্তুষ্ট। এ ধরনের ছোট্ট ও ঘরোয়া শিল্প সম্প্রসারণে ভূমিকা পালনকারী ব্যাংক হলো ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যাংক। দেশের ক্ষুদ্র শিল্পের বিকাশে ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যাংক স্বল্প ও মধ্যমে আয়ের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করে। এছাড়া উদ্যোক্তাদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ দেয়। এভাবে ক্ষুদ্র শিল্প স্থাপনে সহযোগিতা করে ব্যাংকটি কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখে। এ ব্যাংকের সহযোগিতায় গ্রাম ও প্রান্তিক অঞ্চলে শিল্পায়ন হয়। ফলে আঞ্চলিক বৈষম্য কমাতেও এ ব্যাংক অবদান রাখে। তাই বলা যায়, সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে উদ্দীপকে ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যাংকের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Finance 2nd Paper Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 1: ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা · সৃজনশীল
দেশের ক্ষুদ্র শিল্পের বিকাশে রাকিবকে ঋণ সরবরাহকারী ব্যাংকটির তাৎপর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর