'পণ্য জীবনযাত্রার মান উন্নয়ন করে।'- ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য বলতে বিক্রয়যোগ্য কোনোকিছু বোঝায় যা অর্থের বিনিময়ে ক্রয়-বিক্রয় করা হয়। পণ্য আমাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পণ্য উৎপাদন থেকে শুরু করে গুদামজাতকরণ, পরিবহন এবং প্রক্রিয়াকরণের নানান ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়। এসব ক্ষেত্রে কাজ করার মাধ্যমে মানুষের আয় ও ভোগ বাড়ে; যা পরোক্ষভাবে মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করে। তাই বলা যায়, 'পণ্য জীবনযাত্রার মান উন্নত করে'- উক্তিটি সঠিক ও যথার্থ।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
'পণ্য জীবনযাত্রার মান উন্নয়ন করে।'- ব্যাখ্যা কর।
উত্তর